ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি প্রকাশ করল মার্কিন দূতাবাস
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের তোলা একটি ছবি শেয়ার করেছে ঢাকায় মার্কিন দূতাবাস।
শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ছবিটি প্রকাশের পর রবিবার তা দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা হয়।
এর আগে গত ২২ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তিনি।
সফর শেষে ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
