EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সরকারি আবাসিক ভবনে লিফট দুর্ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পিএম

সরকারি আবাসিক ভবনে লিফট দুর্ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

ছবি: রাজধানীর মিরপুর-১ এর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তাদের আবাসন প্রকল্প। সংগৃহীত

অ অ

রাজধানীর মিরপুর-১ এর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তাদের আবাসন প্রকল্পের ভবনে লিফট ছিঁড়ে পড়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ঘটা এ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত  মন্ত্রণালয়।

এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু নাছের স্বাক্ষরিত এই আদেশের তথ্যটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল বাকের মো. তৌহিদ এই কমিটির আহবায়ক। বুয়েটের ডিপার্টমেন্ট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. মাহবুব আলম এবং  গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ই/এম) আবদুল্লাহ আল মামুন অপর দুই সদস্য হিসেবে কাজ করবে। 

কমিটির কার্যপরিধিতে লিফট রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় যথাযথ নিয়ম অনুসরণ ও প্রতিপালন করা হচ্ছিল কিনা এবং লিফট দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে বলা হয়েছে। পাশাপাশি দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে গঠিত কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।  

আরও পড়ুন