রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনসহ গ্রেপ্তার ১২
ডেইলি সান রিপোর্ট, রূপগঞ্জ
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি: ডেইলি সান
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চারজনসহ অপহরণ, নাশকতাসহ বিভিন্ন মামলায় মোট ১২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্বগ্রাম, শীতলক্ষ্যা নদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, ভোররাতে পূর্বগ্রাম এলাকার শীতলক্ষ্যা নদীতে বিভিন্ন ট্রলারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়দের সহযোগিতায় চনপাড়া ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে গন্ধর্বপুর এলাকার রেদওয়ান হোসেন, হিমেল মাহমুদ, তানভীর হোসেন ও কামরুল হাসানকে গ্রেপ্তার করে।
এ ছাড়া অপহরণ, নাশকতাসহ বিভিন্ন মামলায় আরও আট আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গ্রেপ্তার ১২ আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
