EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ২

ডেইলি সান রিপোর্ট, টেকনাফ

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ২

ছবি: সংগৃহীত

অ অ

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসার সময় কক্সবাজারের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে নারী ও শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক নারী নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড ১৬ জনকে জীবিত উদ্ধার করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বাহারছড়া করাচিপাড়া সমুদ্রসৈকতের কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি বুধবার (২৩ সেপ্টেম্বর) নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আবু সাঈদ বলেন, করাচিপাড়া সমুদ্রসৈকত থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটি উপকূলের কাছাকাছি এসে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।


উদ্ধার হওয়া উখিয়ার বাসিন্দা মো. কোরবান আলী বলেন, আমি ও এক বৌদ্ধ ধর্মাবলম্বী ব্যক্তি এক বছর মিয়ানমারে কারাভোগের পর দেশে ফেরার জন্য কোনো উপায় না পেয়ে রোহিঙ্গাদের সঙ্গে নৌকায় করে আসছিলাম। বাহারছড়ার কাছাকাছি এসে নৌকাটি ডুবে যায়। আমরা ১৯ জন ছিলাম। একজন শিশু ও একজন নারী মারা গেছেন, আরেকজন নারী নিখোঁজ রয়েছেন। বাকি ১৬ জনকে কোস্টগার্ড উদ্ধার করেছে।

সাইফুল ইসলাম বলেন, নৌকাডুবির ঘটনায় ১৬ জনকে উদ্ধার করে কোস্টগার্ড থানায় হস্তান্তর করেছে। উদ্ধার হওয়া দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন