EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

অ অ

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবগাতি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে প্রাইভেটকারের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় বাস ও প্রাইভেটকারের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা ও ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নেওয়া হয়।

পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেলা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন