EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নতুন সরকারের প্রথম সচিব সভা আজ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ এএম

নতুন সরকারের প্রথম সচিব সভা আজ

ছবি: সংগৃহীত

অ অ

বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম সচিব সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) সভার প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেয়।

সচিব সভার আলোচ্যসূচিতে সরকারের কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিক বিষয় রাখা হয়েছে। পাশাপাশি সরকারের কার্যক্রম আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার বিষয়েও আলোচনা হবে।

এ ছাড়া জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক বিষয়ে সিনিয়র সচিব ও সচিবদের পক্ষ থেকে পাঠানো প্রস্তাব পর্যালোচনা করা হবে।

সভায় বিশেষভাবে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬–২০৩০) নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর বাইরে বিবিধ বিষয়ও আলোচ্যসূচিতে রাখা হয়েছে।

সচিব সভা সামনে রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় প্রস্তুতি নেওয়া হয়েছে।

সচিব সভা সরকারের প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ সমন্বয় সভা। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা সরকারের নীতিগত সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক অগ্রাধিকার এবং মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের বিষয় নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন