তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
ডেইলি সান রিপোর্ট, সিরাজগঞ্জ
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়ন উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনের পর পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তাড়াশ পৌর বিএনপির সদস্যসচিব আব্দুল বারিক খন্দকার, যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, সরকারি নির্দেশনা মেনে তিন মাসব্যাপী এ পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে।