EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্যমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:২০ পিএম

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সংগৃহীত

অ অ

জুলাই ও আগস্ট মাসে দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তবে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, ডেঙ্গু শনাক্তে থানা, উপজেলা ও জেলা পর্যায়ে এনএসওয়ান (NS1) পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ঢাকা ও দেশের বড় শহরগুলোর হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বাড়লে প্রয়োজন অনুযায়ী সেগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং মসজিদের ইমামদেরও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মানুষকে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।

তিনি সবাইকে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন