EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নীলফামারী

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল আর্থিক সহায়তা

পঙ্গুত্ব বরণকারী ৩ পরিবারের প্রত্যেককে ৩ লাখ টাকা দেওয়া হয়েছে

ডেইলি সান রিপোর্ট, নীলফামারী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৪:৪২ পিএম

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল আর্থিক সহায়তা

ছবি: ডেইলি সান

অ অ

নীলফামারীতে গত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ও পঙ্গুত্ব বরণকারী মোট ২২ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নীলফামারী সার্কেল।

রবিবার (২৮ জুন) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনুষ্ঠানে বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিন) এস.এম মাহাবুবুর রহমান, মোটরযান পরিদর্শক মেহেদী হাসান, মেকানিক্যাল সহকারী রোহান সরকার রঞ্জু এবং প্রধান সহকারী আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিআরটিএ সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ১৬ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া, পঙ্গুত্ব বরণকারী ৩ পরিবারের প্রত্যেককে ৩ লাখ টাকা এবং আহত অন্য ৩ পরিবারের প্রত্যেককে ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘ট্রাফিক বিলবোর্ডে বড় অক্ষরে লেখা থাকে— ‘কখনও না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো ভালো’। এ কথার প্রকৃত অর্থ হলো, সময়ের চেয়ে জীবনের মূল্য অপরিসীম।’ তাই সড়কে নিরাপদে যানবাহন চলাচলের জন্য তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এদিকে চেক গ্রহণের সময় নিহতদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। স্বজন হারানোর বেদনা প্রকাশ করে তারা সরকারের এই মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরও পড়ুন