মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জয়মনি উচ্চ বিদ্যালয়ে কোস্ট গার্ড মোংলা পশ্চিম জোনের আয়োজনে চার ঘণ্টার বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোংলা উপজেলার জয়মনি উচ্চ বিদ্যালয়ে কোস্ট গার্ড মোংলা পশ্চিম জোনের ব্যবস্থাপনায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে মোট ২২১ জন অসহায়, দরিদ্র, দুঃস্থ ও শিশু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং তাদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, কোস্ট গার্ড তার সূচনালগ্ন থেকেই উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
