EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলনে আটক ২০, ৪ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ

ডেইলি সান রিপোর্ট, মানিকগঞ্জ

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পিএম

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলনে আটক ২০, ৪ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ

ছবি: সংগৃহীত

অ অ

মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। অভিযানে জব্দ করা হয়েছে ৪টি ড্রেজার ও ২টি বাল্কহেড।

বুধবার (৮ এপ্রিল) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টায় কোস্ট গার্ডের অস্থায়ী কন্টিনজেন্ট পাটুরিয়া ও রাজবাড়ি থেকে মানিকগঞ্জের দৌলতপুর ও বাঘুটিয়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় বালু উত্তোলনের দায়ে আটককৃতদের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ ড্রেজার, বাল্কহেড এবং অন্যান্য আটককৃতদের পাটুরিয়া নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।

সাব্বির আলম সুজন আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ এবং ফসলি জমি ও আবাসস্থল রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরও পড়ুন