EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কসবায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ডেইলি সান রিপোর্ট, কসবা (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫১ এএম

কসবায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

অ অ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলমপুর এলাকায় নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

অভিযানকালে আলমপুর গ্রামের জাহের মিয়ার ছেলে আবুল কালাম আজাদকে এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযুক্তকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, অবৈধভাবে মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে কৃষিজমি ও আশপাশের অবকাঠামো ঝুঁকির মুখে পড়ে। পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আরও পড়ুন