EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ১০ দফা, যা থাকছে প্রস্তাবে

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১০:০১ এএম

যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ১০ দফা, যা থাকছে প্রস্তাবে

ছবি: সংগৃহীত

অ অ

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে এবং পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে শান্তি আলোচনার জন্য ১০ দফা প্রস্তাব পাঠিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

ইরান জানিয়েছে, পাকিস্তানের ইসলামাবাদে আগামী ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরু হবে। উভয় পক্ষের সম্মতিতে আলোচনা সময়সীমা বৃদ্ধি করা যেতে পারে। তবে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল স্পষ্ট করেছে, এই আলোচনা যুদ্ধের সমাপ্তি নির্দেশ করে না।

ইরানি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ১০ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে ইরানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালির মধ্য দিয়ে নিয়ন্ত্রিত পারাপার, ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলোর সঙ্গে যুদ্ধের সমাপ্তি এবং আঞ্চলিক সব ঘাঁটি থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার। এছাড়া রয়েছে সকল প্রাথমিক ও পরোক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ প্রদান এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার দাবি।

ইরানের ১০ দফা প্রস্তাব হলো:

১. যুক্তরাষ্ট্রকে নীতিগতভাবে আক্রমণ না করার নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকার করতে হবে।

২. হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।

৩. ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকার করতে হবে।

৪. সকল প্রাথমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

৫. সকল পরোক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

৬. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব বাতিল করতে হবে।

৭. আন্তর্জাতিক আণবিক সংস্থার বোর্ড অব গভর্নরস-এর সব প্রস্তাব বাতিল করতে হবে।

৮. ইরানের ওপর চাপিয়ে দেওয়া ক্ষয়ক্ষতির জন্য পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

৯. এই অঞ্চল থেকে মার্কিন যুদ্ধরত সকল সৈন্য প্রত্যাহার করতে হবে।

১০. ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলোর সঙ্গে সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটাতে হবে।

বিশ্লেষকরা মনে করছেন, এই শর্তগুলোকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগের হুমকি ও কূটনৈতিক চাপ থেকে পিছু হটেছেন। [সূত্র: আল-জাজিরা]

আরও পড়ুন