এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং
ডেইলি সান রিপোর্ট, বিজ্ঞান ও প্রযুক্তি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম
শেষপর্যন্ত জেনসেন হুয়াংকেই পুর্নবহাল করলো এনভিডিয়া কর্তৃপক্ষ।
বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ঘিরে নজিরবিহীন নাটকীয় ঘটনা নতুন মোড় নিয়েছে। কথিত এক চীনা গুপ্তচরসহ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার পর পদত্যাগ করলেও, প্রধান নির্বাহী কর্মকর্তা পদে জেনসেন হুয়াংকেই পুর্নবহাল করলো এনভিডিয়া কর্তৃপক্ষ।
শেষপর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৩ নভেম্বর) এনভিডিয়া কর্তৃপক্ষের এ ঘোষণার পর প্রি-মার্কেট লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম ৩১ শতাংশেরও বেশি বেড়েছে।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, হুয়াংয়ের অকপট স্বীকারোক্তি ও নেতৃত্বের সক্ষমতায় তারা সন্তুষ্ট। এছাড়া মার্কিন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতামত নেওয়ার পর তার প্রত্যাবর্তনে জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলেও তারা মনে করছে।
যদিও গত সপ্তাহেই এনভিডিয়ার চেয়ারম্যান হার্ভে জোনস জানিয়েছিলেন, হুয়াংকে ফিরিয়ে আনার জোরালো প্রচারণা সত্ত্বেও কোম্পানি তাকে আর নিয়োগ দেবে না।
কোম্পানিটি আরও জানিয়েছে, কোলেট ক্রেস প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবেই বহাল থাকবেন।
কর্মী, শেয়ারহোল্ডার এবং ব্যবসায়িক অংশীদারদের ক্রমবর্ধমান চাপও হুয়াংকে শীর্ষ পদে প্রত্যাবর্তনে ভূমিকা রেখেছে।
হুয়াং একটি সাধারণ ভিডিও-গেম চিপ ডিজাইনার প্রতিষ্ঠান থেকে এনভিডিয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসেসরের প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। কোম্পানির চিপ রোডম্যাপ, প্রধান গ্রাহকদের সঙ্গে সম্পর্ক এবং ওয়াশিংটনের সঙ্গে সংযোগ রক্ষায় তার কেন্দ্রীয় ভূমিকা ছিল।
বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসার পর গত ১২ নভেম্বর তিনি পদত্যাগ করেছিলেন। ওই সম্পর্কের তালিকায় এমন এক নারী ব্যবসায়ীও ছিলেন, যাকে মার্কিন কর্তৃপক্ষ চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহ করে। যদিও বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে।
তার পদত্যাগের খবর সিলিকন ভ্যালি থেকে শুরু করে তাইপে ও ওয়াশিংটন পর্যন্ত ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তাঁকে পুনর্বহালের দাবিতে একটি পিটিশনে ইলন মাস্কসহ ১ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ স্বাক্ষর করেন।
হুয়াংকে ফিরিয়ে আনার পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্ত এনভিডিয়ার ওপর তার গভীর প্রভাবকেই স্পষ্ট করে এবং বিশ্বের অন্যতম মূল্যবান এই কোম্পানিটি তার সহ-প্রতিষ্ঠাতার ওপর কতটা নির্ভরশীল, তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
