EN ☀️
×

Follow Us

খেলা

ম্যাচ চলাকালে সৌদি পতাকায় চুমু খেলেন রোনালদো

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম

ম্যাচ চলাকালে সৌদি পতাকায় চুমু খেলেন রোনালদো

ছবি: সংগৃহীত

অ অ

নেফতচির বিপক্ষে ম্যাচ চলাকালে আল নাসরের জার্সিতে থাকা সৌদি পতাকায় চুমু খেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পরে উদযাপনের সময় সৌদি পতাকাসংবলিত স্কার্ফ কাঁধে জড়িয়ে নেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) খেলা শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় ক্যামেরায় ধরা পড়ে রোনালদোর একটি দৃশ্য। আল নাসরের জার্সিতে থাকা সৌদি পতাকায় চুমু খেতে দেখা যায় তাঁকে। সৌদি আরবে খেলতে আসার পর দেশটির প্রতি তাঁর কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রকাশ হিসেবেই দৃশ্যটি নজর কাড়ে।

এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের দ্বিতীয় রাউন্ডে নেফতচিকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচের ৪২ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এর আগে অ্যাঞ্জেলোর গোলে এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধে নেফতচির ডিফেন্ডার বুয়ান সিগের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে।


তবে ম্যাচ শুরুর আগেই তৈরি হয় কিছুটা জটিলতা। রিয়াদে খেলা শুরুর ১৫ মিনিট আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স নিরাপত্তা সতর্কতা জারি করে। ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। সম্প্রতি রিয়াদের একাধিক স্থানে ইয়েমেনভিত্তিক হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ম্যাচ শেষে উদযাপনের সময়ও একইভাবে সৌদি আরবের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন রোনালদো। সমর্থকদের কাছে একটি স্কার্ফ চান তিনি, যাতে ছিল সৌদি পতাকা। পরে সেটি কাঁধে জড়িয়ে নেন পর্তুগিজ অধিনায়ক। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে তাঁর এই উদযাপন বাড়তি গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুন