EN ☀️
×

Follow Us

খেলা

আইভরি কোস্টকে হারাতে পারলেই নকআউটে জার্মানি

১৯ বছরের তরুণ উইঙ্গারকে ঘিরেই জার্মানির মূল পরিকল্পনা; আজ রাত ২টায় মাঠে নামছে দুই দল

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:২৮ পিএম

আইভরি কোস্টকে হারাতে পারলেই নকআউটে জার্মানি

ছবি: সংগৃহীত

অ অ

২০২৬ বিশ্বকাপের ‘ই’ গ্রুপে কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তবে আসল পরীক্ষা আজ শনিবার রাত দুইটায়— প্রতিপক্ষ আইভরি কোস্ট।

এই ম্যাচে জার্মানির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছেন আইভরি কোস্টের ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান ডিওমান্দে। বুন্দেসলিগায় লাইপজিগের হয়ে অসাধারণ মৌসুম কাটানো এই তরুণ শক্তি, গতি ও ড্রিবলিংয়ে প্রতিপক্ষের জন্য বড় হুমকি। তাকে ঘিরেই মূল পরিকল্পনা সাজাচ্ছে জার্মানি।

জার্মান অধিনায়ক যশুয়া কিমিচ ম্যাচের আগে ডিওমান্দে সম্পর্কে বলেন, তার উন্নতি অবিশ্বাস্য এবং পুরো মৌসুমজুড়ে সে ছিল ধারাবাহিক ও রোমাঞ্চকর।

উল্লেখ্য, ২০১৪ সালের পর থেকে জার্মানি বিশ্বকাপে ভালো করতে পারেনি— ২০১৮ ও ২০২২ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি। এবার তাই নকআউট পর্ব নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

অন্যদিকে আইভরি কোস্টও তিন পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারাও।

আরও পড়ুন