EN ☀️
×

Follow Us

রাজনীতি

বুধবারের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

বুধবারের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকা মহানগরী ছাড়া দেশের অন্যান্য মহানগরে বুধবারের বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। আগামীকাল ২৫ নভেম্বর এ কর্মসূচি পালিত হবে।

বিবৃতিতে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এবং জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদও জানানো হবে। 

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট মহানগরগুলোর বাসিন্দাদের প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার।

আরও পড়ুন