দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
পরিকল্পিত আওয়ামী সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। এতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় গিয়ে সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।
বক্তব্যে তিনি ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি সাধারণ নাগরিকের মতো জীবনযাপন করার আহ্বান জানান।
আরও পড়ুন