‘লং মার্চ’ নিয়ে স্লোগান, ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ‘লং মার্চ’ ও দলটির আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।
তার স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়েছে।
রাজধানীর একটি মেট্রো স্টেশনের সামনে আয়োজিত সমাবেশে আমান উল্লাহ আমানসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে তাদের ‘রফিক কাকু জানেন নাকি, গালিবাজদের নায়ক আপনি’ এবং ‘লং মার্চ না লং ড্রাইভ, লং ড্রাইভ’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
পরে ভিডিওটি ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।
আরও পড়ুন
