EN ☀️
×

Follow Us

রাজনীতি

জামায়াত পরিকল্পিতভাবে ঝামেলা করতে চেয়েছিল: রাশেদ খাঁন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম

জামায়াত পরিকল্পিতভাবে ঝামেলা করতে চেয়েছিল: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

অ অ

জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে ঝামেলা করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খাঁন বলেন, জামায়াতের লং মার্চে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। দলটির অনুরোধে পুলিশ নিরাপত্তা দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত তাদের গাড়িবহর নিয়ে যায়। এমনকি সহযোগিতা না চাইলেও একই ধরনের নিরাপত্তা দেওয়া হতো বলে দাবি করেন তিনি।

তবে তার অভিযোগ, পরিকল্পিতভাবে ঝামেলা করার উদ্দেশ্য ছিল জামায়াতের। রাতের বেলা মতিঝিলে লাঠিসোঁটা জড়ো করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। এসব লাঠি পরে গাড়িবহরে তোলা হয়েছিল কি না, তা তিনি জানেন না বলে উল্লেখ করেন।

রাশেদ খাঁন আরও বলেন, জামায়াতের বহরে থাকা শীর্ষ নেতারা উসকানিমূলক স্লোগান দিয়েছেন। এ সময় ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রদল, যুবদল গেলি কই’ স্লোগান দেওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি দাবি করেন, পুরো আয়োজন দেখে মনে হয়েছে, জামায়াতের ব্যবস্থাপনা, অর্থায়ন ও জনবলের ওপর নির্ভর করেই এনসিপির লং মার্চ হয়েছে। জামায়াত সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ঝুঁকি না নিয়ে এনসিপির নেতাদের সামনে রেখে রাজনৈতিকভাবে এগোতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন আরও বলেন, জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী ও অ্যাক্টিভিস্ট এনসিপিকে জামায়াতের মুখপাত্র হিসেবে দেখতে চাচ্ছেন না। ভবিষ্যতে বিএনপি বেশি আসন সমন্বয় করলে জোটের অনেক দলই অবস্থান পরিবর্তন করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও পোস্টে নানা মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, ভবিষ্যতে জামায়াতের সঙ্গে থাকা দলগুলোই তাদের জন্য রাজনৈতিক সংকট তৈরি করতে পারে।

এ ছাড়া এনসিপি ২০৩১ সালের জাতীয় নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বলেও দাবি করেন তিনি। বিভিন্ন বিদেশি সংস্থা ও শক্তি তাদের পৃষ্ঠপোষকতা করছে বলে ‘জনশ্রুতি’ রয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন।

রাশেদ খাঁনের ফেসবুক পোস্ট থেকে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন