EN ☀️
×

Follow Us

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়া শুরু

বিএনপি মনোনীত প্রার্থী খালেদ হোসেন বলেন, বিগত দিনগুলোতে আমরা মানুষের বিভিন্ন দাবি আদায়ের সংগ্রামে পাশে ছিলাম।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়া শুরু

ছবি: সংগৃহীত

অ অ

সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতেও উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকেই জেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারদের দীর্ঘ সারি।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল সকাল সাড়ে ৭টায় সপরিবারে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট প্রদান শেষে তিনি বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্যামল বলেন, ‘সারা বাংলাদেশে এখন নির্বাচনের একটা আমেজ সৃষ্টি হয়েছে। মানুষ যে ভোট দিতে কতটা উন্মুখ, তা বোঝা যাচ্ছে ঢাকা থেকে আসা ট্রেনগুলোর ভিড় দেখে। অনেক দিন পর এই উৎসবমুখর পরিবেশে আমি নিজেও ভোট দিতে এসে, ভোট দিতে পেরে, আমার ভালো লাগছে এবং আনন্দ বোধ করছি।

তিনি বলেন, বিগত দিনগুলোতে আমরা মানুষের বিভিন্ন দাবি আদায়ের সংগ্রামে পাশে ছিলাম। জনগণ আমাদের পাশে আছে বলে আমি মনে করি। 

আরও পড়ুন