ভোট দিতে পেরে খুশি ৮০ বছরের রমচান ও ৭৫ বছর বয়সি সফুজা
সরাইল উপজেলার ওই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৮১৯ জন। সকাল সাড়ে নয়টার দিকে ৪০৪ জন ভোট প্রদান করেন।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম
ছবি: সংগৃহীত
মেয়ের সঙ্গে এসেছেন ৮০ বছর বয়সি রমচান বেগম। ৭৫ বছর বয়সি সফুজা বেগমকে ধর ধরে নিয়ে এসেছেন ছেলে। শারীরিক অসুস্থতার মধ্যে ভোট দিতে এসে ভোটের পরিবেশ দেখে তারা খুশি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তারা ভোট দেন।
সফুজা বেগম বলেন, ‘সরকার বুডে দাঁড়িয়েছে। আমডা শান্তি চাই। এর লাইগ্যা বুট দিছি। বুটটা পচায়া লাব কি।’
রমচান বেগম বলেন, ‘আমি অসুস্থ। মেয়েরে লইয়া আইছি। সুন্দর মতে বুট দিতাম পারছি। খুব বালা লাগততাছে।’
সরাইল উপজেলার ওই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৮১৯ জন। সকাল সাড়ে নয়টার দিকে ৪০৪ জন ভোট প্রদান করেন। ভোটারদের বেশিরভাগ নারী। সাড়ে নয়টার দিকে নারীদের লাইন দেখা যায়।
তবে পুরুষরা আসছিলেন একজন-দুজন করে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আল-আমীন বলেন, ‘নির্দিষ্ট সময়ের আগেই আমরা প্রস্তুতি নিয়ে রাখি। যথাসময়ে ভোট শুরু হয়। এখানে নারী ভোটার বেশি আসছেন।’