পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৫ এএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বার্তা পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তাঁর বার্তা নিয়ে মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়ি।
তবে বার্তার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।ক্রেমলিনে এ বৈঠকের কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, বৈঠকে মোজতবা খামেনির বার্তা পুতিনের কাছে পৌঁছে দেন রেজায়ি।
তেহরান ও মস্কো দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্কে কিছু পরিবর্তন এসেছে। ইউক্রেন যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন পুতিন।
আরও পড়ুন
