EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আরও পাঁচ সিনেট আসনে ডেমোক্র্যাটদের জয়ের পূর্বাভাস

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম

যুক্তরাষ্ট্রের আরও পাঁচ সিনেট আসনে ডেমোক্র্যাটদের জয়ের পূর্বাভাস

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আরও পাঁচটি সিনেট আসনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পূর্বাভাস পাওয়া গেছে। ডেলাওয়্যার, ইলিনয়, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও নিউ জার্সিতে দলটির প্রার্থীরা জয়ী হবেন অথবা নিজেদের আসন ধরে রাখবেন বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনী পূর্বাভাস অনুযায়ী, ডেলাওয়্যার থেকে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস আবারও নির্বাচিত হতে যাচ্ছেন। ইলিনয়ে ডেমোক্র্যাট প্রার্থী জুলিয়ানা স্ট্র্যাটনও সিনেট আসনটিতে জয় পেতে পারেন।

এ ছাড়া ম্যাসাচুসেটসের সিনেটর এডওয়ার্ড জে. মার্কি, রোড আইল্যান্ডের জ্যাক রিড এবং নিউ জার্সির কোরি বুকার নিজেদের আসন ধরে রাখতে যাচ্ছেন বলে পূর্বাভাসে বলা হয়েছে।


এদিকে নর্থ ক্যারোলাইনায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় দীর্ঘদিনের অপেক্ষার বিষয়। সর্বশেষ ২০০৮ সালে রাজ্যটিতে সিনেট নির্বাচনে জয় পেয়েছিল দলটি। এরপরের নির্বাচনগুলোতে প্রার্থীদের পক্ষে বিপুল অর্থ ও সময় ব্যয় করেও জয়ের দেখা পায়নি ডেমোক্র্যাটরা।

এবারের নির্বাচনেও রাজ্যটিতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল। তবে শেষ পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী সহজ ব্যবধানে জয় পেয়েছেন।

আরও পড়ুন