EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের ১২টিতে ডেমোক্র্যাটদের জয়, পিছিয়ে ট্রাম্প

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ এএম

মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের ১২টিতে ডেমোক্র্যাটদের জয়, পিছিয়ে ট্রাম্প

ছবি: সংগৃহীত

অ অ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১২টি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি জয় পেয়েছে চারটি আসনে।

প্রতিনিধি পরিষদের মোট আসন ৪৩৫টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয়ী হতে হবে। ২০২৪ সালের নির্বাচনে মাত্র পাঁচটি আসনের ব্যবধানে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল রিপাবলিকান পার্টি। ফলে এবারের নির্বাচনে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সংবাদমাধ্যম সিএনএনের সর্বশেষ আপডেটে এসব তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। এরই মধ্যে অন্তত ৯টি অঙ্গরাজ্যের ফল আসতে শুরু করেছে। তবে কয়েকটি অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলায় সেসব এলাকার ফল জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।

আলজাজিরার তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের আরও ৪০টি আসনে এগিয়ে রয়েছে রিপাবলিকান পার্টি। অন্যদিকে ৩৫টি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটরা। ভোট গণনা এগোনোর সঙ্গে সঙ্গে এ হিসাব পরিবর্তিত হতে পারে।

এদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনেও ভোটগ্রহণ হয়েছে। প্রাথমিক ফলে পাঁচটি আসনে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে দুটি আসনে এগিয়ে আছে রিপাবলিকানরা। তবে এখন পর্যন্ত সিনেটের কোনো আসনেই চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়নি।

সূত্র: সিএনএন, আলজাজিরা
আরও পড়ুন