EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ১১০ হামলা, হতাহত ৩০ জনের বেশি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ এএম

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ১১০ হামলা, হতাহত ৩০ জনের বেশি

ছবি: সংগৃহীত

অ অ

ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় ১১০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি বাহিনী। এসব হামলায় নারী ও শিশুসহ ৩০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন বলে দাবি করেছে হুথি গোষ্ঠী।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, রাজধানী সানা ছাড়াও হোদেইদা, তায়েজ, আমরান, হাজ্জাহ, সাদা, আল-জাওফ, আল-দালি ও মারিব প্রদেশের বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়েছে।


তিনি দাবি করেন, হামলায় নারী ও শিশুসহ ৩০ জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন। সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বেড়ে ২ হাজার ৬৫২টিতে দাঁড়িয়েছে বলেও জানান তিনি।

তবে হামলা ও হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

সূত্র: মিডল ইস্ট আই

আরও পড়ুন