গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ এএম
ছবি: সংগৃহীত
গাজার একটি অ্যাপার্টমেন্ট ভবনে শনিবার (৩ অক্টোবর) ভোরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় স্বাস্থ্য ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তবে এ ঘটনায় ইসরায়েলি বাহিনীর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়ে যায়। হামাসকে নিরস্ত্র করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে বিরোধ রয়েছে। ইসরায়েলের দাবি, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও অস্ত্র সংগ্রহ করছে এবং হামলার চেষ্টা চালাচ্ছে।
এই অভিযোগের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় ইসরায়েলি হামলা জোরদার করা হয়েছে। তবে হামাস এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ইসরায়েলই শান্তি চুক্তি ক্ষুণ্ণ করছে।
স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত বছরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ১ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে গাজায় সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় তাদের চার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
