হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:১০ পিএম
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩৪ শিশু। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতর এ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২২৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২৯।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৬ শিশুর মধ্যে সন্দেহজনক হাম এবং ২৫৮ শিশুর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৩৪।
গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ২ লাখ ২৫ হাজার ৩৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ১৬ হাজার ৩৮৯ জন।
এ ছাড়া এ সময়ে সারা দেশে ২ লাখ ৫২ হাজার ১৭৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৭৮৬ জনের।
