EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৮১

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৮১

ছবি: সংগৃহীত

অ অ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন। শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন মৃত চারজনই পুরুষ এবং তারা ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৫ জনে, যার মধ্যে শুধু চলতি অক্টোবর মাসেই মারা গেছেন ৯০ জন।

বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৪০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২ হাজার ২১০ জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৫৫ জন মারা গেছেন এবং আক্রান্তের সংখ্যাও এই বিভাগেই সর্বোচ্চ ৪৩ হাজার ৫৮৪ জন। এর পরেই রয়েছে খুলনা বিভাগ, ১৬ হাজার ৯৯২।

আরও পড়ুন