EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

থামছে না ডেঙ্গু, আরও একজনের মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পিএম

থামছে না ডেঙ্গু, আরও একজনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত রোগীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছবি: সংগৃহীত

অ অ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০০ জন।

শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৪৫১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১৪৮ জন। এ ছাড়া অক্টোবরের প্রথম ছয় দিনে ৪২ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মারা গেছেন দুজন করে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৭২ জন। এ নিয়ে চলতি বছর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৩৮০ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৩৪৩ জন। এ ছাড়া চট্টগ্রামে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৭২ জন, বরিশালে ১৪১ জন, রংপুরে ৮০ জন, ময়মনসিংহে ৬৮ জন এবং সিলেটে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন