EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫১২, ভর্তি হাসপাতালে

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১১ জনের মৃত্যু হয়েছে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫১২, ভর্তি হাসপাতালে

দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ৫১২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অ অ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ২৮০ জন, চট্টগ্রাম বিভাগে ১০৯ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৭ জন, বরিশাল বিভাগে ২১ জন এবং রংপুর বিভাগে ১৩ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৪০ হাজার ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিপরীতে এ পর্যন্ত মোট ৩৭ হাজার ১৯৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ছাড়পত্র পেয়েছেন ৭২৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মারা যান ৪১৩ জন।

আরও পড়ুন