EN ☀️
×

Follow Us

শিক্ষা

কুয়েটে হলে ঢুকে শিক্ষার্থীকে মারধর, চোখে গুরুতর আঘাত

ডেইলি সান রিপোর্ট, খুলনা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ এএম

কুয়েটে হলে ঢুকে শিক্ষার্থীকে মারধর, চোখে গুরুতর আঘাত

ছবি: সংগৃহীত

অ অ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লালন শাহ হলে ঢুকে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে। এতে ওই শিক্ষার্থীর বাঁ চোখ গুরুতর আহত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে হলের ১০৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম নাজমুল ইসলাম। তিনি লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থী এবং ঢাকা ডায়েরির কুয়েট ক্যাম্পাস প্রতিনিধি।

নাজমুলের অভিযোগ, এক সহপাঠীর সঙ্গে বিরোধের জেরে এ হামলা হয়। এ ঘটনায় এফাজসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যারা নিজেদের ছাত্রদলের কর্মী বলে পরিচয় দেন। তবে নাজমুলের ভাষ্য, আসিফ তন্ময় ও তৌফিক ইসলাম তাঁকে মারধর করেন। 

প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের বরাতে জানা যায়, কক্ষে ঢুকে তাঁকে মারধর করা হয়। এ সময় তাঁর বাঁ চোখে গুরুতর আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। তাঁর রুমমেট মাহিন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে অন্য শিক্ষার্থীরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। অবস্থার উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাঁকে খুলনায় পাঠানো হয়।

কুয়েটের সহকারী অধ্যাপক রাজন কুমার রাহা জানান, নাজমুলের চোখে কেটে গেছে। তাঁর চিকিৎসাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

আরও পড়ুন