EN ☀️
×

Follow Us

শিক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েছে ৪০,০৮৪ শিক্ষার্থী

এ বছর পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৯ এএম

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েছে ৪০,০৮৪ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

অ অ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফল অনুযায়ী, কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

গত ২ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে বেশ কিছু পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।


শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরাও এসব ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল জানতে পারবে।

এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে রোল নম্বর, এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

আরও পড়ুন