সঠিক তথ্য না থাকলে স্বচ্ছতা আনা সম্ভব নয়: অর্থমন্ত্রী
কোনো সরকার দেশের তথ্য নিয়ে প্রতারণা করলে তা নিজের সঙ্গে নিজে প্রতারণা করার শামিল বলেও মনে করেন অর্থমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম
আমির খসরু মাহমুদ চৌধুরী
থঅর্থনীতিতে স্বচ্ছতা ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সঠিক তথ্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সঠিক তথ্য না থাকলে স্বচ্ছতা আনা সম্ভব নয়। আমরা তথ্যের স্বচ্ছতা আনার চেষ্টা করছি। এ লক্ষ্যে পরিসংখ্যান ব্যুরোকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি।
রবিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে পারলে রাজনৈতিক গণতন্ত্রের একটি পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে। কিন্তু অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতিতে গণতন্ত্র কখনো কাজ করে না। অর্থনীতি গণতান্ত্রিক না হলে দেশের উন্নয়নও কম হয়।
কোনো সরকার দেশের তথ্য নিয়ে প্রতারণা করলে তা নিজের সঙ্গে নিজে প্রতারণা করার শামিল বলেও মনে করেন অর্থমন্ত্রী।
বিগত সরকারের বিষয়ে আলোচনা করাকে সময়ের অপচয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমি কোনো সরকারের বিগত দিনের আলোচনায় যেতে চাই না, এটি ওয়েস্ট অব টাইম।’
-6aeded604983e.jpg)