EN ☀️
×

Follow Us

অর্থনীতি

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ এএম

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

অ অ

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং তেলবাহী জাহাজে নতুন করে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এক দিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বেড়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক সময় বিকেল ৪টা ৪৩ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৩০ ডলার বা ২ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৯২ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ৪৪ শতাংশ বেড়ে ৯০ দশমিক ২৭ ডলারে পৌঁছায়।

এর আগে বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দুই প্রধান মানদণ্ডের দাম ৮ শতাংশের বেশি কমেছিল। এতে গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে তেলের দাম।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ফলে বিনিয়োগকারীরা নতুন করে ঝুঁকি বিবেচনা করছেন। বিশেষ করে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা পরিস্থিতির অবনতি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।


ইউবিএসের পণ্যবাজার বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অমীমাংসিত থাকায় জ্বালানি তেলের দামে সামান্য পুনরুদ্ধার দেখা যাচ্ছে।

অন্যদিকে লিপো অয়েল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যান্ডি লিপো বলেন, মধ্যপ্রাচ্য দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজে মাইন ও ড্রোন হামলার খবর বাজারে উদ্বেগ তৈরি করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরানের অবস্থানে পরিবর্তন না আসায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়ে গেছে।

আরও পড়ুন