EN ☀️
×

Follow Us

অর্থনীতি

যাত্রীসেবার মান বাড়াতে বড় বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ এএম

যাত্রীসেবার মান বাড়াতে বড় বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ছবি: সংগৃহীত

অ অ

যাত্রীসেবার মান উন্নয়ন, ফ্লাইটের সময়ানুবর্তিতা এবং গ্রাউন্ড অপারেশন আধুনিক করতে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এরই মধ্যে এ উদ্দেশ্যে ১২ মিলিয়ন ডলারের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে।

বর্তমানে এয়ারলাইন্সটির ব্যবস্থাপনায় রয়েছে প্রায় ৫৯০টি গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এর সঙ্গে আরও ১৪৬টি নতুন সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যাগেজ লোডার, পুশব্যাক ট্রাক্টর, বোর্ডিং স্টেয়ারস, ক্যাটারিং ট্রাক ও অন্যান্য র‌্যাম্প সাপোর্ট সরঞ্জাম।

এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি ইলেকট্রিক ভেহিকেল পরিচালনার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এসব যানবাহনের জন্য চার্জিং অবকাঠামো স্থাপনের কাজ চলছে। এর মাধ্যমে গ্রাউন্ড অপারেশনে জ্বালানির ব্যবহার ও স্থানীয় পর্যায়ে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য রয়েছে। 

বর্তমানে ইউএস-বাংলার বহরে রয়েছে ২৫টি উড়োজাহাজ। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আরও ২১টি বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে আরও প্রায় ১৬টি নতুন গন্তব্য যুক্ত করার উদ্যোগ নিয়েছে এয়ারলাইন্সটি।

চট্টগ্রাম ও সিলেটে আঞ্চলিক হাব গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির। এসব উদ্যোগের মাধ্যমে গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বাড়িয়ে আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে চায় ইউএস-বাংলা।

আরও পড়ুন