অগ্রণী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম
ছবি: সংগৃহীত
অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এবিটিআই) ‘উদ্যোক্তা উন্নয়ন’ বিষয়ে এক মাসের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (২ নভেম্বর) ঢাকা জেলার ২৫ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে ১০০ ঘণ্টার এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে অগ্রণী ব্যাংক পিএলসি এ কর্মসূচি পরিচালনা করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মো. মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়াসিম এবং অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. আব্দুল মোত্তালিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ও উপমহাব্যবস্থাপক ফারজানা বেগম।