EN ☀️
×

Follow Us

অর্থনীতি

রপ্তানি বাজার বিশ্লেষণে গবেষণা সেল গঠন করল এফবিসিসিআই

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পিএম

রপ্তানি বাজার বিশ্লেষণে গবেষণা সেল গঠন করল এফবিসিসিআই

ছবি: সংগৃহীত

অ অ

রপ্তানি বৈচিত্র্যকরণ ও সম্ভাবনাময় খাতের সক্ষমতা বাড়াতে গঠিত রপ্তানি গবেষণা সেলের প্রথম সভা করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বুধবার (১৪ অক্টোবর) এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হক।

সভায় এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর গবেষণা সেলের কার্যক্রম নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। মুক্ত আলোচনায় বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা মতামত ও পরামর্শ দেন।

রপ্তানি বাজার বিশ্লেষণ, নীতিগত পরামর্শ এবং বিভিন্ন চেম্বার ও খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গবেষণা ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে এই সেল। এ কার্যক্রম এগিয়ে নিতে সদস্যভুক্ত সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে নিজ নিজ খাতের নির্ভরযোগ্য তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতার আহ্বান জানান ফজলুল হক।


রপ্তানি বৈচিত্র্যকরণ ও সম্ভাবনাময় খাতের সক্ষমতা বাড়াতে সম্প্রতি সব চেম্বার ও অ্যাসোসিয়েশনে রপ্তানি গবেষণা সেল গঠনের নির্দেশ দেয় সরকার। এর ধারাবাহিকতায় এফবিসিসিআইয়ে এই সেল গঠন করা হয়।

সভায় সরাসরি ও ভার্চুয়ালি বাংলাদেশ ব্যাংক, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাণিজ্য মন্ত্রণালয়, বিজিএমইএ, বিকেএমইএ, এমসিসিআইসহ বিভিন্ন বাণিজ্য সংগঠন ও শিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন