EN ☀️
×

Follow Us

কূটনীতি

স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম

স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

ছবি: সংসদ সচিবালয়

অ অ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও সফররত সংসদীয় প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ।

বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এ সময় স্পিকার ও তাঁর প্রতিনিধি দলকে স্বাগত জানান শাহবাজ শরিফ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে তাঁর দেশ অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে তিনি প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। 

শাহবাজ শরিফ আরও বলেন, বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দলের সফর দুই দেশের সংসদীয় সহযোগিতার বড় সম্ভাবনা তুলে ধরেছে। নিয়মিত সংসদীয় বিনিময় ও সফরের মাধ্যমে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলাদেশের কোনো সংসদ স্পিকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর।

আরও পড়ুন