বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
ছবি: পিএমও
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বৈশ্বিক সম্মেলন কপ-৩১-এ যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে অংশ নিচ্ছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী আনতালিয়ার সম্মেলনস্থলে পৌঁছান।
এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জলবায়ু গবেষক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সমবেত হয়েছেন। সম্মেলনের মূল কর্মসূচির ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
এর আগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।