কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট সিটি নিয়ে আলোচনা
আরব আমিরাতের সঙ্গে দেশের প্রযুক্তি খাতের শীর্ষ নেতাদের বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল-হামুদির সঙ্গে বাংলাদেশের প্রযুক্তি খাতের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। ছবি: ইউএই দূতাবাসের ফেসবুক একাউন্ট থেকে।
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল-হামুদি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় প্রযুক্তি খাতের শীর্ষ নেতাদের সাথে একটি বৈঠক করেছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং স্মার্ট-সিটি উদ্যোগসহ প্রধান প্রযুক্তি খাতগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংযুক্ত আরব আমিরাতের ‘প্রিসাইট’-এর এক্সিকিউটিভ লিডারশিপ টিমের গভর্মেন্ট টেকনোলজি অ্যাডভাইজার মার্টিন ইয়েটস এবং বাংলা ট্র্যাক-এর গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামানের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠককালে অংশগ্রহণকারীরা সাইবার নিরাপত্তা, স্মার্ট-সিটি উন্নয়ন, এআই প্রযুক্তি এবং সমন্বিত ডাটা প্ল্যাটফর্মের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের উপায়গুলো নিয়ে আলোচনা করেন।
তারা নগর নিরাপত্তা কাঠামো এবং ট্রাফিক ব্যবস্থাপনা পদ্ধতিতে যৌথ সমাধান এগিয়ে নেওয়ার বিষয়েও আলাপ-আলোচনা করেন।
Recommended Stories