বাংলাদেশ-নেপাল পর্যটন সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রদূতের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম
বাংলাদেশ ও নেপালের মধ্যে পর্যটন সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বিনিময় বাড়াতে যোগাযোগব্যবস্থার সম্প্রসারণের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের (বিটিটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
তিন দিনব্যাপী এ মেলা ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। এতে নেপাল ট্যুরিজম বোর্ডের নেতৃত্বে দেশটির ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সিগুলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
মেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বিনিময় বাড়াতে দ্বিপক্ষীয় পর্যটন সহযোগিতা এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন নেপালের রাষ্ট্রদূত।