EN ☀️
×

Follow Us

কূটনীতি

জাপানের শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ এএম

জাপানের শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

জাপান সফরের অংশ হিসেবে দেশটির শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগসংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৮ অক্টোবর) এসব বৈঠকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সকাল সাড়ে ১০টায় টোকিওতে ইউনিক্লোর সদর দপ্তরে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি।


সকাল সাড়ে ১১টায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট সুসুমু কাতাওকার সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। পরে তাঁর আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

দুপুর ১টায় মিৎসুই অ্যান্ড কোম্পানি, সুমিতোমো করপোরেশন ও জেরা (জেইআরএ)-এর প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করবেন তারেক রহমান। এ ছাড়া জাপানের আরও ১৪টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দুটি গ্রুপ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

এসব বৈঠকে অর্থমন্ত্রী, সংশ্লিষ্ট উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অংশ নেবেন। ধারাবাহিক এসব বৈঠকের মাধ্যমে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পাবে।

আরও পড়ুন