EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

রৌমারীতে নিম্ন আয়ের মানুষের সঙ্গে শুভসংঘের ইফতার ও দোয়া মাহফিল

আয়োজকরা জানান, ভবিষ্যতেও রৌমারী উপজেলায় এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম

রৌমারীতে নিম্ন আয়ের মানুষের সঙ্গে শুভসংঘের ইফতার ও দোয়া মাহফিল

ছবি: সংগৃহীত

অ অ

সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের রৌমারীতে নিম্ন আয়ের মানুষের সঙ্গে ইফতার করেছে বসুন্ধরা শুভসংঘ।

শুক্রবার বিকেলে উপজেলার মধ্য নটান পাড়া জামে মসজিদে শুভসংঘ রৌমারী উপজেলা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে এলাকার সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের পাশাপাশি শুভসংঘের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। ‘শুভ কাজে সবার পাশে’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই ইফতারে উপস্থিত ছিলেন উপজেলা শুভসংঘের সভাপতি মাসুদ পারভেজ রুবেল, ক্রীড়া বিষয়ক সম্পাদক রিদয় ইসলাম, কার্যকরী সদস্য রনি সরকার নিরব, রাফিন আহমেদ মুকুল, মেহেদী হাসান, রাহিম ও রেজওয়ানসহ কমিটির অন্যান্য সদস্যরা। এছাড়াও স্থানীয় শফিকুল ইসলাম ও বদিউজ্জামানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


ইফতারে অংশ নেওয়া কয়েকজন নিম্ন আয়ের মানুষ তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন তাদের জন্য বিশেষ আনন্দের। একসাথে ইফতার করার মাধ্যমে তারা নিজেদেরকে সমাজের অংশ হিসেবে আরও বেশি সম্পৃক্ত মনে করেন।

উপজেলা শুভসংঘের সভাপতি মাসুদ পারভেজ রুবেল বলেন, ‘রমজানের মূল শিক্ষা হলো সংযম ও মানবতার সেবা। আমরা চেষ্টা করছি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে।’

আয়োজকরা জানান, ভবিষ্যতেও রৌমারী উপজেলায় এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আরও পড়ুন