EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে ফেনসিডিল রাখার দায়ে আলমের যাবজ্জীবন কারাদণ্ড

ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

সিদ্ধিরগঞ্জে ফেনসিডিল রাখার দায়ে আলমের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: সংগৃহীত

অ অ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফেনসিডিল রাখার দায়ে মো. আলম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাকে অতিরিক্ত কারাভোগ করতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় দেন। রায় ঘোষণার সময় আলম আদালতে উপস্থিত ছিলেন।

আলমের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্বরস্বতী এলাকায়। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি রহিম মার্কেট এলাকায় ভাড়া থাকতেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, সাত বছর আগে আলমের কাছ থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় এ মামলা হয়। দীর্ঘ বিচার শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

পুলিশ জানায়, ২০১৭ সালের ১৯ এপ্রিল মিজমিজি রহিম মার্কেট এলাকার একটি টিনশেড বাড়িতে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালায় সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করলে আলমকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক নাসির আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৪ জুন আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

আরও পড়ুন