EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাপ্রধান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাপ্রধান

ছবি: আইএসপিআর

অ অ

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাঁদের স্বজনদের সংবর্ধনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সেনাপ্রধান খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ২০২৬-২৭ অর্থবছরে শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২৪ সেনাসদস্যকে পদক পরিয়ে দেন।

পদকপ্রাপ্তদের মধ্যে সাতজন সেনাবাহিনী পদক (এসবিপি), চারজন অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ১৩ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি) পেয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদান এবং শান্তিকালীন সময়ে পদকপ্রাপ্তদের প্রশংসনীয় কর্মকাণ্ড তুলে ধরা হয়।

দেশের স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদান স্মরণীয় করে রাখতে প্রতিবছর সেনাসদর এ সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাঁদের স্বজন, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন