EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে পুলিশের ৮ কর্মকর্তা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে পুলিশের ৮ কর্মকর্তা

ছবি: সংগৃহীত

অ অ

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের আট কর্মকর্তা। রোববার (২২ নভেম্বর) দুপুরে ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা ঢাকা ত্যাগ করেন।

আট সদস্যের এই দলে একজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। বর্তমানে তাঁরা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থান করছেন।

আজ সোমবার (২৩ নভেম্বর) তাঁদের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে রওনা হওয়ার কথা। 

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (মিনুসকা) বাংলাদেশ পুলিশের এটিই এ পর্যন্ত সর্বোচ্চসংখ্যক ব্যক্তিগত পুলিশ কর্মকর্তা (আইপিও) মোতায়েন।

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে পুলিশের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও সক্ষমতার পরিচয় দেবে এই উদ্যোগ।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন