EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিসেম্বরে উদ্বোধন হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

আগামী ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই হবে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

ডিসেম্বরে উদ্বোধন হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

এম. রশিদুজ্জামান মিল্লাত

অ অ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে এর কার্যক্রম শুরু হবে।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই হবে। ১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধনের পর ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। পুরো টার্মিনাল চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগবে।


১০০ কিলোমিটারের মধ্যে আরেকটি বিমানবন্দরের প্রয়োজন নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ফিজিবিলিটি স্টাডি করে এ বিষয়টি দেখা হয়েছে। এ ছাড়া আগামী ১৫ বছরের মধ্যে আরেকটি বিমানবন্দর নির্মাণ করাও কঠিন। তাই সরকার শর্ত মেনে নিয়েছে।

কক্সবাজার বিমানবন্দর আগামী ১ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, বিমানবন্দরটির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে উদ্বোধন করা হবে। তবে ১ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে না।

আরও পড়ুন