নীলফামারী সীমান্তে বিজিবির অভিযানে ৯৫ বস্তা সার জব্দ
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:২৫ পিএম
ছবি: সংগৃহীত
রোববার (২২ নভেম্বর) বিকেলে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)–এর অধীন কালীগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্র জানায়, জব্দ করা সারের মধ্যে রয়েছে ১৫ বস্তা ইউরিয়া, ৬০ বস্তা ডিএপি ও ২০ বস্তা এমওপি সার। এসব সারের বৈধ কাগজপত্র না থাকায় উপজেলা কৃষি কর্মকর্তা যাচাই-বাছাই করে সেগুলো অবৈধ ঘোষণা করেন।
এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অবৈধ কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
