সোনারগাঁয়ে চলন্ত বাসে আগুন দিল দুর্বৃত্তরা
ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম
ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার কাঁচপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকাগামী লেনে কাঁচপুর এলাকায় তিশা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুন লাগার পরপরই যাত্রীরা বাস থেকে নেমে যান। এতে কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনে কোনো যাত্রীর ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পুড়ে যাওয়া বাসটি রেকারের সাহায্যে সরানো হচ্ছে।
আরও পড়ুন
